স্থাপিতঃ ১৯৬২ খ্রিঃ
EIIN-108730
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পুলিশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা পুলিশ সুপার, ফরিদপুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও আধুনিক শিক্ষাপদ্ধতির অনন্য সমন্বয়ে জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত হয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল, খেলাধুলা, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান ও বিভিন্ন ক্লাবে অসাধারণ অর্জনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই অগ্রগণ্য অবস্থান ধরে রেখেছে। আধুনিক শিক্ষা-মান, নিরাপদ পরিবেশ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং মানবিক মূল্যবোধ গঠনে অঙ্গীকারবদ্ধ এই শিক্ষায়তন বর্তমান প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। (Police Lines School and College, Faridpur, is a renowned educational institution of Bangladesh Police, located at the heart of Faridpur city. It is operated under the direct supervision of the Superintendent of Police, Faridpur. Since its establishment in 1962, the institution has become one of the best educational establishments in the district through its unique combination of quality education, discipline, morality, and modern teaching methods. The institution has consistently maintained a leading position through outstanding achievements in public examination results, sports, culture, debate, science, and various clubs. Committed to modern educational standards, a safe environment, digital management, and the development of human values, this institution is dedicated to preparing the present generation to become skilled and responsible citizens.)